বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম।
শিক্ষা হলো মানব জীবনের সবচেয়ে বড় শক্তি ও উন্নতির মূল হাতিয়ার। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক সমাজে টিকে থাকতে হলে শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান নয়, বরং বাস্তবমুখী শিক্ষা, সৃজনশীলতা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার সক্ষমতা অর্জন করা অত্যন্ত জরুরি।
সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান। মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
আমাদের প্রতিষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, ক্যাডেট ও ইংলিশ ভার্সন সেকশন চালু রয়েছে। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান, সহশিক্ষা কার্যক্রম ও চারিত্রিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।
শিক্ষার্থীদের জন্য রয়েছে—
• সুবিন্যস্ত ক্লাসরুম ও শিক্ষার অনুকূল পরিবেশ
• নিয়মিত পাঠদান ও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা
• সহশিক্ষা কার্যক্রম: সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা
• আধুনিক শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা
• নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গঠনের বিশেষ উদ্যোগ
আমাদের বিশ্বাস, প্রতিটি শিক্ষার্থী একটি সম্ভাবনা। যথাযথ দিকনির্দেশনা ও যত্নের মাধ্যমে তাদের প্রতিভাকে বিকশিত করা সম্ভব।
উচ্চ মাধ্যমিক বিভাগঃ ৫৫৫
প্রাইমারী বিভাগঃ ৩৮৫
ক্যাডেট বিভাগঃ ৪৮
ইংরেজি সংস্করণঃ ১৮
শিক্ষকঃ ৭৮ জন
ছাত্র/ছাত্রীঃ প্রায় ১৬০০
আবাসিক হলঃ ২ টি