অধ্যক্ষের কথা
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকারকে সমুন্নত করার মহান ব্রত নিয়ে যাত্রা শুরু করেছে “সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ”। এ মহৎ উদ্যোগে প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের কর্তৃপক্ষ এ আত্মগৌরব বোধ করেন যে, প্রতিটি অভিভাবক তার সার্বিক পরামর্শ ও সহযোগিতার প্রদানের মাধ্যমে সন্তানদের সর্বাঙ্গীন উন্নতি সাধনে সচেষ্ট থাকবেন।
কারণ, ছেলে-মেয়েদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষক ও অভিভাবকদের যৌথ দায়িত্ব।
শিক্ষালয় গ্রীন রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ-এর সাফল্য নির্ভর করে সবার আন্তরিক সহযোগিতার ওপর। তাই সবার আন্তরিক সহযোগিতায় এ প্রতিষ্ঠানের উন্নতি প্রাপ্তির সর্বদা সর্বত্র থাকুক, আদর্শ আলোচনায় ছড়িয়ে পড়ুক এবং মানসম্মত শিক্ষার সুন্দর হবে “সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ” এর সুনাম।
বাচ্চাদের প্রকৃতপক্ষে শিশু-কিশোরদের যথাযথভাবে এবং নিয়মিত স্কুলে পাঠানো, বাড়ির পাঠে কাজে আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের পাঠ্যক্রম পরিপালনে অভিভাবকদের ভূমিকা পালন করাই হোক আমাদের যৌথ দায়িত্ব।
পরিশেষে, আপনার কোমলমতি শিশু-কিশোরদের সাফল্য পদক্ষেপে “গ্রীন রেসিডেনশিয়াল স্কুল এন্ড কলেজ”-এর সুন্দর চতুর্দিক মাধুর্যতা হোক, শ্রেষ্ঠ বিকাশের এ ক্ষেত্রটি আরো উজ্জ্বল হোক, ফুল-ফলে সুসজ্জিত হোক ফুল-কুঁড়িদের এ মিলন মেলা — মহান প্রভুর কাছে এমনই কামনা করি।
শুভেচ্ছান্তে:
মোঃ মুকাদ্দিসুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)