সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ

পরিচালকের কথা

সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ কলেজ -এর সবুজ চত্বর সবুজ কুড়িদের অনুশীলনের এক পবিএ প্রাঙ্গন ।

পবিএ এ পাঠশালা ফুলের মত নিষ্পাপ শিশুদের কঁচি হাতে “ হাতে খড়ি” দিয়ে পাখি মত মিষ্টি কথা শিখাতে এবং জগৎ বিখ্যাত আদর্শ মানুষ রূপে গড়ে তূলতে চায়। আমাদের আজকের সবুজ কূঁড়ি গুলো আগামীদিনের ফুটন্ত ফুল । যে ফুটন্ত ফুলের শোভা পৃথিবীকে করবে সুশোভিত এবং এর সৌরভ আমাদের করবে সুরভিত।

আমরা এমন হাজারো ফুল কলিদের সমম্নয়ে একটি সবুজ পৃথিবী সাজাতে দৃঢ় সংকল্পব্ধ । সবুজ শিক্ষালয়ের টগবগে ফুলকলি গুলোকে আরও আকর্ষণীয় ফুলে ফলে সশোভিত করতে “গ্রীন সিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ” একটি অনন্য সংযোজন ।

সুন্দরঞ্জবাসীর প্রাণের আকাংক্ষা বাস্তবায়নে এবং সময়ের দাবি পূরণে ‘সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’ এক সাহসী পদক্ষেপ নিয়ে তার অগ্রযাত্রা শুরু করেছে । আগামী দিনের সম্ভাবনায় ছেলে-মেয়েদের সুনাগরিক রুপে গড়ে তুলতে প্রতিষ্ঠানের এ প্রয়াস অএ এলাকার সচেতন অভিভাবকদের মনে অবশ্যই আশার সঞ্চার করবে । সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজর সার্বিক অগ্রগতির জন্য আপনাদের সহৃদয় সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ।

(অধ্যক্ষ হক মু একরামুল )
পরিচালকের ছবি